পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলনে নামলো উত্তর দিনাজপুর জেলার আদিবাসী জমি রক্ষা কমেটি। বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকে ডেপুটেশন প্রদান করে তারা। এদিন দুপুরে আদিবাসী জমি রক্ষা কমেটি সদস্যরা কালিয়াগঞ্জের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারি অফিসের সামনে জমায়াত হবার পরে এক প্রতিনিধি দল সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিদ্যুৎ কুমার মাঝির কাছে তাদের ৫ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেন। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার আদিবাসী জমি রক্ষা কমেটির সভাপতি জতিন হেমব্রম, সহকারি সম্পদক লক্ষন মূর্মূ সহ আদিবাসী নেতৃত্ব। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম সামান্য খতিয়ানের নামের সঙ্গে পরিচয় পত্রের নামের ভূলের জন্য অযথা আদিবাসী ব্যক্তিগনকে হয়রানি করা চলবে না, আদিবাসি ব্যক্তিগনের পাট্টার দরখাস্ত হিসাব অবিলম্বে পাট্টা বিলি করতে হবে, কেস ডিলিং ও কেস হেপাজত থাকা অযথা আদিবাসী ব্যক্তিদের কাছ থেকে কোন রুপ টাকা না নেওয়া থেকে বিরত থাকা, যত মিউটেশন কেস ও অন্যান কেস দাখিল হয়েছে তাহা অবিলম্বে শুনানীর দিন ধার্য করে রেকর্ড করতে হবে সহ মোট ৫ দফা দাবি তোলা হয়। এই সব সমস্যা সমাধান না হলে আগামীতে আন্দোলনে পথে নামবে বলে তারা জানান। এদিনের ডেপুটেশনকে ঘিড়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারনে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অফিসে প্রচুর পুলিশ মতায়ন করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/cpIppiH8XN4
উত্তরদিনাজপুর